পরিচয় মুছে বাঁচতে চেয়েছিলেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি

পরিচয় মুছে বাঁচতে চেয়েছিলেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি

স্ফুলিঙ্গ ডেক্স :

জাতীয় পরিচয়পত্রের নাম ও ঠিকানা পরিবর্তন করে দীর্ঘ দিন আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মনিরুজ্জামান ওরফে টিটুর। র্যাব-৮ সদর কোম্পানী বরিশাল এবং র্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন জলসিড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

র্যাব সূত্রে জানা যায় গ্রেপ্তারকৃত আসামি বরিশাল জেলার বানারীপাড়া থানার ধারালিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তার বিরুদ্ধে ঢাকা মহানগরীর কাফরুল থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছিল। আদালত আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

রায়ের পর থেকেই আসামি অত্যন্ত চতুরতার সঙ্গে তার জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন করে নিজের পরিচয় গোপন করেন এবং দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন। আদালত থেকে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বরিশাল জেলার বানারীপাড়া থানায় প্রক্রিয়াধীন ছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

র্যাবের চৌকস আভিযানিক দলটি আধুনিক তথ্যপ্রযুক্তি এবং নিবিড় গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে এই ঝটিকা অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *