নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গোল্ডেন লাইন, আহত ১৫

স্ফুলিঙ্গ ডেক্স :

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জাজিরা অংশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। শনিবার (৪ এপ্রিল) সকালে পদ্মা সেতুর দক্ষিণ থানা সংলগ্ন মহাসড়কের ভাঙ্গাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগামী বাসটি পদ্মা সেতু পার হওয়ার পরপরই চালক নিয়ন্ত্রণ হারান। এসময় বাসটি মহাসড়কের ওপর সজোরে আছড়ে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনতা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ শিবচর ও পাঁচ্চরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কারো নিহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির কারণেই চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে। দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *