নাভারণ রেল বাজার থেকে ৭টি চোরাই মোবাইলসহ যুবক গ্রেফতার

নাভারণ রেল বাজার থেকে ৭টি চোরাই মোবাইলসহ যুবক গ্রেফতার

শার্শা (যশোর) প্রতিনিধি :

যশোরের শার্শা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে সাতটি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ মো. আব্দুল কাদের (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ডকের বাগান এবং নাভারণ রেল বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল কাদের নাভারণ রেল বাজার এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় সালাম গাজী ও শিল্পী বেগমের পালিত সন্তান।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে শার্শা থানার সাব-ইন্সপেক্টর শেখ মো. জাহিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার ডকের বাগান এলাকায় মাদক ও অপরাধ বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় আব্দুল কাদেরের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ তাকে ঘেরাও করে হেফাজতে নেয়।

পরে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাদের তাঁর কাছে চোরাই মোবাইল থাকার কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুরের দিকে নাভারণ রেল বাজার এলাকার নাভারণ গরুর হাটের পেছনে তাঁর বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে বিভিন্ন নামী ব্যান্ডের ৫টি আধুনিক স্মার্টফোন এবং ২টি বাটন মোবাইলসহ মোট ৭টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শার্শা থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর কোনো বৈধ কাগজপত্র বা ক্রয় রসিদ দেখাতে পারেনি ওই যুবক। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, এগুলো বিভিন্ন স্থান থেকে চুরি বা ছিনতাই হওয়া মোবাইল, যা বিক্রির উদ্দেশ্যে কাদের তাঁর বাড়িতে মজুত রেখেছিলেন।

শার্শা থানার সেকেন্ড অফিসার এসআই আশীষ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, “গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চোরাই মাল রাখার অপরাধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। দুপুরের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার বিকেলেই তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে যশোর কারাগারে পাঠানো হয়েছে। এই চোর চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।” ছবি সংগৃহীত।

আরো পড়ুন

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ সূচনা : বাড়ি বাড়ি গিয়ে চলছে তথ্য সংগ্রহ

দুর্গাপূজায় অপতৎপরতা চালালে কঠোর জবাব-অভয়নগরে প্রকৌশলী রবিউল ইসলাম

বাগআঁচড়ায় মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যশোর সদর উপজেলা বিএনপির সভা

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে যশোরে বিভাগীয় পদোন্নতি কমিটির সাক্ষাৎকার গ্রহণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *