নবাগত ডিআইজিকে ফুলেল অভিনন্দন জানালেন যশোরের পুলিশ সুপার

নবাগত ডিআইজিকে ফুলেল অভিনন্দন জানালেন যশোরের পুলিশ সুপার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

খুলনা রেঞ্জের নবাগত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মো. মোস্তাফিজুর রহমানকে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও গভীর অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। যশোর জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার (এসপি) জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম মহোদয় নবাগত ডিআইজিকে পুষ্পস্তবক অর্পণ করে এই উষ্ণ অভিনন্দন ও শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানায়, খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি হিসেবে জনাব মো. মোস্তাফিজুর রহমান দায়িত্বভার গ্রহণ করায় রেঞ্জের আওতাধীন যশোর জেলা পুলিশের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়। সাক্ষাৎকালে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে দুই ঊর্ধ্বতন কর্মকর্তা পারস্পরিক কুশল বিনিময় করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় যশোর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম নবাগত ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও খুলনা রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় কর্মকালের সাফল্য কামনা করেন। নবাগত রেঞ্জ প্রধানের দক্ষ ও সময়োপযোগী দিকনির্দেশনায় খুলনা রেঞ্জের অন্তর্গত জেলাগুলোর পুলিশি সেবা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জনবান্ধব ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সৌজন্য সাক্ষাৎকালে নবাগত ডিআইজি জনাব মো. মোস্তাফিজুর রহমান যশোর জেলা পুলিশের এই উষ্ণ অভ্যর্থনার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তিনি মাদকমুক্ত সমাজ গঠন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবামূলক পুলিশিং কার্যক্রম জোরদার করতে পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য পুলিশ সুপারসহ জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

ষষ্ঠীতলা রেলগেটে অভিযান : দুই ইয়াবাসেবী ও কারবারি ডিবির জালে

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সচিবের অপসারণের দাবিতে 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই

দুই পরিবারের সীমানা বিরোধের রোষানলে ঝিকরগাছা থানা পুলিশ!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য : যশোরে জামায়াত সমর্থককে পুলিশের কাছে সোপর্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *