দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মিলনমেলা

স্ফুলিঙ্গ রিপোর্ট : 

উৎসব আয়োজনের মধ্য দিয়ে যশোরে উদযাপিত হয়েছে দৈনিক দেশ রূপান্তরের সপ্তম বর্ষপূতি। বুধবার দুপুর ১২ টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বিভিন্ন সামাজিক, ব্যবসায়ী, রাজনৈতিক সংগঠন ও সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় মিলনমেলায়।

উপস্থিত বক্তারা দেশ রূপান্তর পত্রিকায় অতীতে প্রকাশিত আলোচিত রিপোর্ট নিয়ে প্রশংসা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) এস এম শাহীন। তিনি বলেন‘দেশে দিনদিন পত্রিকার সংখা বাড়ছে; তবে পাঠকের হার কমেছে। পাঠকের কাঙ্খিত  সংবাদ না থাকায় দিন দিন পত্রিকাগুলো পাঠকের সংখ্যা হারাচ্ছে। আবার সাংবাদিকতার এই ভিড়ে দিন দিন অপসাংবাদিকতাও বেড়েছে। অপসাংবাদিকতার চাপে মূলধারার সাংবাদিকরাও। এই ক্ষেত্রে জনগণের কল্যাণে গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বেশি নজর দিতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। মুক্ত গণমাধ্যমের জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ। দেশ রূপান্তর অনুসন্ধানী সাংবাদিকতার মডেল উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, শুরু থেকেই দেশ রূপান্তর পত্রিকা আলোচিত অনুসন্ধানী সাংবাদিকতা করে আলোচনায় রয়েছে। তারা যে সাংবাদিকতার ধারা শুরু করেছিলো; সেটা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়াও বক্তারা দেশ রূপান্তরের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, যশোরের তথ্য অফিসার এলিন-সাঈদ উর রহমান, যশোর চেম্বার অব কর্মাসের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ উদ্দিন টিপু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, দৈনিক বাংলার ভোরের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের যশোর জেলা প্রতিনিধি তবিবর রহমান। অনুুষ্ঠান পরিচালনা করেন দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক ও যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *