ছাত্র সংসদের শপথ গ্রহণ সম্পন্ন

স্ফুলিঙ্গ রিপোর্ট : 

ঐতিহ্যবাহী পদ্মবিলা কামিল মাদরাসায় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন-২০২৬ এর ধারাবাহিকতায় নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শপথ গ্রহণকারী নেতৃবৃন্দ হলেন— ভিপি সিয়ামুল ইসলাম, জিএস ইব্রাহিম হোসেন, এজিএস রাসেল হোসেন, সাংগঠনিক সম্পাদক খালেদ বিন ওয়ালিদ, অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক জিন্নুরাইন গালিব, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু জার গিফারী, ছাত্রী বিষয়ক সম্পাদিকা টুম্পা খাতুন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মহিউদ্দিন, প্রকাশনা সম্পাদক সিয়াম, পরিবেশ ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক মুহায়মিন, যোগাযোগ বিষয়ক সম্পাদিকা সুমাইয়া খাতুন এবং তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক হুমায়ুন আহম্মেদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক বাপ্পি হোসেন। অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আব্দুল মোমিন সমাপনী বক্তব্য প্রদান করেন এবং দোয়ার মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে মাদরাসাটিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *