দেশের চলমান পরিস্থিতিতে সজাগ থাকার আহ্বান : ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, যা অত্যন্ত গুরুত্বের সাথে যাচাই করা প্রয়োজন। শুক্রবার (২৪ এপ্রিল) যশোর শহরের বিডি হলে আয়োজিত ‘বাছাইকৃত কর্মী সমাবেশ-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 নুরুল ইসলাম সাদ্দাম কর্মীদের উদ্দেশ্যে বলেন, “সংগঠনের প্রতিটি স্তরে শৃঙ্খলা বজায় রাখা এখন সবচেয়ে জরুরি। কোনো ধরণের গুজবে কান দেওয়া যাবে না এবং সবসময় সতর্ক থাকতে হবে।” তিনি আরও যোগ করেন, বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে আদর্শিক চর্চার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা বাড়ানো ছাড়া বিকল্প নেই।

সমাবেশে যশোর জেলা ও শহর শাখার নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা শিক্ষা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। কর্মীদের মধ্যে ঐক্য ও দায়িত্ববোধ বৃদ্ধির লক্ষে সমাবেশে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সমাবেশ শেষে আগামীর কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *