তিনজনের ১০ বছর করে কারাদণ্ড

শহিদ জয় :
যশোরে ফেনসিডিল রাখার অপরাধে দোষী সাব্যস্ত করে যশোরের একটি আদালত তিন ব্যক্তিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রোববার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী কামরুল ইসলাম এক রায় এ আদেশ দিয়েছেন । বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞ আদালতের পেশকার শাহরিয়ার ইবনে আজাদ। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন,ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত লোকমানের ছেলে সজিব হোসেন,বেনাপোল নামাজগ্রামের মৃত নুর হোসেনের ছেলে আজিজুর এবং বেনাপোল বাহাদুরপুর গ্রামের মৃত সুকচান সরদারের ছেলে ইয়াসিন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ জানা যায়, ২০২০ সালের ২৩ জানুয়ারি রাতে পর যশোর সীমান্ত থেকে বিজিবি জানতে পারে ,বেনাপোল থেকে একটি ট্রাকে ফেনসিডিল নিয়ে যশোরের দিকে আসছে। এ সময় তারা আমড়াখালী চেকপোস্টে অবস্থান নেয়। পরে ঝিনাইদহ-ট ০২০১৫৫ নম্বরের ট্রাকটি তল্লাশির জন্য দাঁড় করায়। এ সময় বিজিবি দেখে ট্রাকের হেলপার ও ড্রাইভার পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ওই তিনজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের শরীরে লুকানো অবস্থায় ১৬ বোতল ফেনসিডিল এবং ট্রাকের মধ্যে একটি ব্যাগে থাকা আরও ৫০ বোতল—সর্বমোট ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় আমড়াখালী বিজিবি চেকপোস্টের সুবেদার শাহীন মিয়া বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২০ সালের ১৭ মার্চ এসআই মোস্তাফিজুর রহমান ওই তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। সর্বশেষ রোববার মামলার রায় ঘোষণার দিনে বিচারক তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সাজা প্রদান করেন। আসামিরা আটকের পর জামিনে বের হয়ে বর্তমানে পলাতক রয়েছে বলে বিজ্ঞ আদালতের পেশকার শাহরিয়ার ইবনে আজাদ জানান।

ফাইল ছবি

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *