ঝিনাইদহে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত

মোঃ মাসুদ রানা:

ঝিনাইদহে আইসক্রিম কিনে ছোট ভাইকে নিয়ে ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় আরিফুল ইসলাম (৭) নামে স্কুলপড়ুয়া এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর সহোদর ছোট ভাই আবিদুল ইসলাম (৬) আহত হয়েছে। তাকে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শহরের বাইপাস রোড সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আরিফুল ইসলাম

নিহত শিশু আরিফুল ইসলাম ও আহত আবিদুল ইসলাম ঝিনাইদহ পৌরসভার ভুটিয়ারগাতি গ্রামের আমিরুল মুন্সির ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ি থেকে ছোট ভাই আবিদুল ইসলামকে সাথে নিয়ে মহাসড়ক পার হয়ে আইসক্রিম কিনতে দোকানে যায় শিশু আরিফুল। আইসক্রিম কেনা শেষে বাড়ি ফেরার পথে সড়কে একটি দ্রুতগতির প্রাইভেটকার দুই শিশুকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক শিশু আরিফুল কে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত সহোদর ছোট ভাই আবিদুল ইসলাম ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উমা ইসলাম জানান, হাসপাতালে পৌছানোর আগেই শিশু আরিফুল ইসলাম মারা গেছেন। আহত শিশুর পা ভেঙে গেছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা চলমান।

ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফিন বলেন, নিহত শিশুর পরিবারের সদস্যদের আপত্তি না থাকায় এবং তাদের চাওয়া অনুযায়ী মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। পারিবারিক ভাবে মরদেহ দাফন করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *