ঝাউদিয়া বাজার থেকে ৫০ পিস ইয়াবাসহ রিপন আটক

ঝাউদিয়া বাজার থেকে ৫০ পিস ইয়াবাসহ রিপন আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিপন হোসেন (৩৯) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত রবিবার (৫ জুলাই) বিকেলে কোতোয়ালি মডেল থানার চুয়াডাঙ্গা-যশোর মহাসড়ক সংলগ্ন চুড়ামনকাঠি ইউনিয়নের ঝাউদিয়া বাজার এলাকায় এই সফল অভিযান চালানো হয়। আটক রিপন হোসেন ঝাউদিয়া গ্রামের ওসমান বিশ্বাসের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দুপুরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, যশোর জেলাকে মাদক ও অপরাধমুক্ত করার নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে রবিবার বিকাল ৫টা ৫০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) শেখ হাদিউজ্জামানের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল চুড়ামনকাঠি এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে যে, ঝাউদিয়া বাজারস্থ স্থানীয় সাইফুল ইসলামের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর এক ব্যক্তি অভিনব কায়দায় ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। তথ্য নিশ্চিত হওয়ার পরপরই ডিবি পুলিশের দলটি ঝাউদিয়া বাজারে ঝটিকা অভিযান চালিয়ে সেখান থেকে রিপন হোসেনকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্থানীয় সাক্ষী ও লোকজনের সামনে রিপনের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৫০ পিস আমদানিক নিষিদ্ধ গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রিপন হোসেন স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঝাউদিয়া বাজার ও চুড়ামনকাঠি ইউনিয়নের বিভিন্ন এলাকায় খুচরা পর্যায়ে ইয়াবাসহ বিভিন্ন ক্ষতিকর মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রি করে আসছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই গ্রেফতার ও উদ্ধারের ঘটনায় এসআই শেখ হাদিউজ্জামান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় রিপন হোসেনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন। আজ সোমবার দুপুরে কঠোর পুলিশি পাহারায় আসামিকে যশোর আমলি আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে এমন ঝটিকা ও গোয়েন্দা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *