জাবি ছাত্রীর করুণ পরিণতি: কী ঘটেছিল সেই রুদ্ধদ্বার কক্ষে?

জাবি ছাত্রীর করুণ পরিণতি: কী ঘটেছিল সেই রুদ্ধদ্বার কক্ষে?

স্ফুলিঙ্গ ডেক্স: সাভারের ইসলামনগর এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীর রক্তাক্ত নিথর দেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধছে। ক্যাম্পাসের কাছেই একটি ভাড়া বাসায় ৫১তম ব্যাচের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শারমিন জাহানের এমন মৃত্যুতে থমথমে অবস্থা বিরাজ করছে গোটা এলাকায়।

শারমিন তার স্বামীর সঙ্গে ইসলামনগরের একটি বাসায় ভাড়া থাকতেন। রবিবার দুপুরে কক্ষের ভেতর তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মাথায় গভীর আঘাতের চিহ্ন থাকা শারমিনকে উদ্ধার করে দ্রুত এনাম মেডিকেল কলেজে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম জানান, প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতিমধ্যে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, ঘটনার রহস্য উদ্ঘাটনে শারমিনের স্বামীকে পুলিশ হেফাজতে নিয়েছে আশুলিয়া থানা। ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, প্রাথমিক আলামতে এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। তদন্তের স্বার্থে স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

১৬ মার্চ, ২০২৬  ছবি-সংগৃহীত

আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *