মাছের ঘেরে পুলিশ কর্তার মায়ের  গলা কাটা লাশ!

মাছের ঘেরে পুলিশ কর্তার মায়ের  গলা কাটা লাশ!

স্ফুলিঙ্গ রিপোর্ট : খুলনার পাইকগাছায় এক পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোক বিরাজ করছে। নিহত ভারতী মন্ডল বাগেরহাটের শরণখোলা থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) চিন্ময় মন্ডলের মা। দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যার পর মরদেহ বাড়ির পাশের একটি মাছের ঘেরে ফেলে রেখে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামে নিজ বাড়িতে একাই থাকতেন ভারতী মন্ডল। ধারণা করা হচ্ছে, শনিবার (১৪ মার্চ) গভীর রাতে একদল দুর্বৃত্ত তার ঘরে ঢুকে তাকে আক্রমণ করে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পাশের ঘেরে ফেলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রবিবার সকালে প্রতিবেশীরা বাড়িতে এসে ভারতী মন্ডলকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মাছের ঘেরের পানিতে তার রক্তাক্ত মরদেহ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনিছুর রহমান ও সহকারী পুলিশ সুপার আমির হামজাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​পুলিশ বিকেলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশের একজন কর্মকর্তা জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কেন এবং কারা একজন পুলিশ কর্মকর্তার বৃদ্ধা মাকে এভাবে হত্যা করল, তা উদ্ঘাটনে কাজ করছে গোয়েন্দা পুলিশ। ইতিমধ্যে আশপাশের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

১৬ মার্চ, ২০২৬৷ ছবি সংগৃহীত।

আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *