জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে যবিপ্রবিতে উদযাপিত হলো ঐতিহাসিক ৭ নভেম্বর

জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে যবিপ্রবিতে উদযাপিত হলো ঐতিহাসিক ৭ নভেম্বর

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৭ নভেম্বর ২০২৬

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বর্ণাঢ্য র‍্যালি, স্মারক আলোচনা সভা এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প ও রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

র‍্যালি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর শিক্ষা দর্শন’ প্রেক্ষিত ৭ নভেম্বর’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ৭ নভেম্বরের মূল শিক্ষা হলো জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি অবিচল অঙ্গীকার। পাশাপাশি জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা ও গবেষণার প্রসারের মাধ্যমে একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। অধ্যাপক ড. মো. জিয়াউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষার্থী সালেক খান ও আলেয়া জোয়ার্দ্দার। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহীদের রুহের মাগফিরাত ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্যের বিকল্প নেই : যশোর টাউন হল ময়দানে অধ্যাপক নার্গিস বেগম

ঐতিহাসিক ৭ই নভেম্বরের চেতনা ও গুরুত্ব নিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে আলোচনা সভা

যশোর হামিদপুর আল-হেরা কলেজে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নানা কর্মসূচির মধ্য দিয়ে কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিকরগাছায় শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনালের মানবিক উদ্যোগ : এতিম শিক্ষার্থীরা পেল স্কুল ব্যাগ ও শি...

পেশাদারিত্ব ও জননিরাপত্তার আহ্বান : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যশোরের পুলিশ সুপার

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রদর্শনী ফুটবল ম্যাচ

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে যশোর জেনারেল হাসপাতালের রোগীদের উন্নত খাবার পরিবেশন

গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি ৭ : মোট আক্রান্ত ২৪২৮

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *