চৌগাছায় ৪৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চৌগাছায় ৪৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চৌগাছা (যশোর) প্রতিবেদকঃ ​

যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোনসহ মামুন হোসেন (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাঝালী (পূর্বপাড়া) গ্রামের ইমরান হোসেনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন হোসেন ওই গ্রামের মৃত আলী হোসেন ওরফে আলী বক্সের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​পুলিশ সূত্রে জানা গেছে, চৌগাছা থানার এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযানে থাকাকালীন মামুন হোসেনকে আটক করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দ তালিকা প্রস্তুত করে আলামতগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

​এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুন হোসেনকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

ষষ্ঠীতলা রেলগেটে অভিযান : দুই ইয়াবাসেবী ও কারবারি ডিবির জালে

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সচিবের অপসারণের দাবিতে 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই

দুই পরিবারের সীমানা বিরোধের রোষানলে ঝিকরগাছা থানা পুলিশ!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য : যশোরে জামায়াত সমর্থককে পুলিশের কাছে সোপর্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *