চৌগাছায় ভাই ও চাচাতো ভাইদের হুমকি-ধামকি!
?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

চৌগাছায় ভাই ও চাচাতো ভাইদের হুমকি-ধামকি!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চৌগাছায় পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্বীয় ছোট ভাই, চাচাতো ভাই ও তাঁদের সহযোগীদের হাত থেকে ক্রমাগত শারীরিক নির্যাতন, বসতভিটা থেকে উচ্ছেদ এবং প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ তুলেছেন আতিকুর রহমান লেন্টু নামের এক ভুক্তভোগী। একই সঙ্গে তাঁর তিনবার স্ট্রোক করা ৮৫ বছর বয়সী শারীরিকভাবে অক্ষম ও বৃদ্ধ বাবাকে ফুসলিয়ে এবং জিম্মি করে বিপুল পরিমাণ সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক আবেগঘন জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন আতিকুর রহমান লেন্টু। এ সময় তাঁর পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আতিকুর রহমান লেন্টু আবেগাপ্লুত কণ্ঠে জানান, যৌবনের শুরু থেকেই পরিবারের বড় সন্তান হিসেবে মাথার ঘাম পায়ে ফেলে ভাইদের লেখাপড়া করানোসহ সংসারের সব দায়িত্ব একক কাঁধে বহন করেছেন। নিজের কঠোর উপার্জিত অর্থ দিয়ে জমি কেনা থেকে শুরু করে সুদৃশ্য বাড়ি নির্মাণ করেছেন। কিন্তু চরম নির্মমতার বিষয় হলো, আজ সেই নিজের হাতে গড়ে তোলা বাড়ি থেকেই তাঁকে বিতাড়িত করা হয়েছে।

লিখিত অভিযোগে তিনি স্পষ্ট উল্লেখ করেন, চৌগাছার সাবেক উপজেলা বিএনপি সভাপতি জহুরুল ইসলাম ও সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল ইসলামের ইন্ধন ও প্ররোচনায় তাঁর ছোট ভাই, চাচাতো ভাই ও সহযোগীরা একজোট হয়ে তাঁর ওপর অত্যাচার চালাচ্ছেন। প্রতিনিয়ত রামদা, ভারী কাঠের লাঠি নিয়ে তাঁকে ও তাঁর সন্তানকে হত্যা করার মহড়া দেওয়া হচ্ছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, চৌগাছা মৌজার ১১১ নম্বর জেএল, ২৫/৭৭৪৫ নম্বর খতিয়ানের ৮৪০ দাগের ১.০৪ শতাংশ জমি নিয়ে মূলত বিরোধের সূত্রপাত। এ ঘটনায় তিনি বাধ্য হয়ে আদালতে তরিকুল ইসলাম, মনিরুল ইসলাম, ইসহাক আলী, নাজেদুল ইসলাম ও সোহাগ হোসেনসহ কয়েকজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন (মামলা নম্বর: ৬৬৬/২৬)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজ্ঞ আদালতের নির্দেশে গত ৫ আগস্ট সকালে চৌগাছা থানা পুলিশ বিবাদমান জমিতে গিয়ে ১৪৪ ও ১৪৫ ধারা জারি করে সতর্ক করে। কিন্তু পুলিশ এলাকা ত্যাগ করা মাত্রই প্রতিপক্ষ আদালতের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওই জমিতে জোরপূর্বক বাঁশের বেড়া নির্মাণের কাজ চালায় এবং এতে বাধা দিলে লেন্টু ও তাঁর ছেলেকে সরাসরি খুনের হুমকি দেওয়া হয়। এ ছাড়াও গত ৩ আগস্ট আদালতে আরও একটি পৃথক মামলা দায়ের করেন তিনি এবং ৫ আগস্ট চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করেন।

সংবাদ সম্মেলনে লেন্টু আরও বলেন, “আমার বৃদ্ধ বাবা ৮৫ বছর বয়সে এসে তিনবার স্ট্রোকে আক্রান্ত হয়ে মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত দুর্বল। সেই সুযোগে অন্য ভাই-বোনের হক নষ্ট করে সব সম্পত্তি ছোট ভাইয়ের নামে লিখে নেওয়া হয়েছে এবং প্রায় ৩০ বিঘা ফসলি জমিও চাচার অবৈধ দখলে রয়েছে। এমনকি আমার বৃদ্ধা মাকেও মারধর করা হচ্ছে।”

নিজের অর্জিত সহায়-সম্বল হারিয়ে এবং স্বজনদের লাগাতার প্রাণনাশের হুমকিতে বর্তমানে লেন্টু ও তাঁর পরিবার চরম শঙ্কিত। এ ঘটনায় নিরপেক্ষ আইনগত তদন্ত, নিজের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বৃদ্ধ মা-বাবার সুরক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু ও জোর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *