চাঁদাবাজি ও দখলবাজির পর এবার মাদক : কে এই বিতর্কিত বিপুল মহুরি?

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচিত বিপুল হোসেন ওরফে বিপুল মহুরির বিরুদ্ধে এবার প্রকাশ্যে এসেছে ইয়াবা সেবনের ভিডিও। সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখলবাজি ও মাদক কারবারের অভিযোগ থাকলেও এই ভিডিও ফাঁসের পর নতুন করে তীব্র ক্ষোভ ও সমালোচনা ছড়িয়ে পড়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে।

স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিপুল মহুরি আরও বেপরোয়া হয়ে ওঠেন। সম্প্রতি সাবেক মেম্বার ডালিমের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার নাম উঠে আসে। এছাড়া কদমতলা মোড়ের একটি বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টার পেছনেও তার হাত রয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। তার এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা তাকে দলের জন্য ‘বিষফোঁড়া’ হিসেবে আখ্যায়িত করেছেন।

স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, বিপুলের মতো বিতর্কিত ব্যক্তির কারণে সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক এ বিষয়ে বলেন, “ভিডিওর বিষয়টি আমাদের নজরে এসেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোনো প্রমাণ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইয়াবা সেবনের ভিডিওর বিষয়ে জানতে চাইলে বিপুল মহুরি সব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, “আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ভাইরাল হওয়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দিয়ে তৈরি করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।”

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *