গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে আইজিপি ব্যাজ পেলেন ডিবির ৩ এসআই

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে আইজিপি ব্যাজ পেলেন ডিবির ৩ এসআই

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া পুলিশ সপ্তাহ-২০২৬ এ যশোর জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) তিন কর্মকর্তা। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ এবং কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তারা ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস’ (আইজিপি) ব্যাজে ভূষিত হয়েছেন।

সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তাগণ: যশোর জেলা থেকে গৌরবময় এই ব্যাজ অর্জনকারী তিন সদস্য হলেন:

১. এসআই (নিঃ) অলক কুমার দে পিপিএম, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২. এসআই (নিঃ) কামাল হোসেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর।

৩. এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর।

গত ১ জানুয়ারি ২০২৫ হতে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এক বছরে কর্মক্ষেত্রে অসামান্য দক্ষতা, সততা, শৃঙ্খলামূলক আচরণ এবং জনসেবার মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আইজিপি মহোদয় তাদের এই পদক প্রদানের জন্য মনোনীত করেন। উল্লেখ্য, গত ১০ মে রাজারবাগ পুলিশ লাইন্সে বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে চার দিনব্যাপী (১০-১৩ মে) পুলিশ সপ্তাহ-২০২৬ শুরু হয়, যার অন্যতম প্রধান আকর্ষণ ছিল এই ব্যাজ প্রদান অনুষ্ঠান।

পুলিশ সুপারের অভিনন্দন:

যশোর জেলা ডিবির এই সাফল্যে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা। তিনি জেলা পুলিশের পক্ষ থেকে আইজিপি ব্যাজ অর্জনকারী এই কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি কর্মকর্তাদের আগামীতে পেশাদারিত্বের সাথে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে আরও অনুপ্রাণিত করবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *