গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা

গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজপথে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা। সমাবেশ শেষে শহরের প্রধান প্রধান সড়কে একটি বিশাল গণমিছিল পরিচালনা করে দলটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেলে যশোরের ব্যস্ততম মনিহার চত্বরে এই সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমাবেশে সভাপতির বক্তব্যে যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেন, “জাতীয় নির্বাচন ও গণভোট একই সময়ে অনুষ্ঠিত হলেও গণভোটের মাধ্যমে দেওয়া জনগণের রায় এখনও বাস্তবায়ন করা হয়নি। জুলাই আন্দোলনের ছাত্র-জনতার যে আকাঙ্ক্ষা ছিল, তা উপেক্ষা করে দেশ আবারো দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণের পুরোনো বৃত্তে ফিরে যাচ্ছে।” তিনি স্পষ্ট জানিয়ে দেন, জনগণের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী রাজপথ ছাড়বে না।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা সরকারের প্রতি দ্রুত গণরায় বাস্তবায়নের জোর দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর ছিদ্দীকী, জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও মাওলানা রেজাউল করিম।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে মনিহার চত্বর থেকে এক বর্ণাঢ্য গণমিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে নেতাকর্মীদের স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে। সমাবেশে যশোর জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত প্রচুর সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

ষষ্ঠীতলা রেলগেটে অভিযান : দুই ইয়াবাসেবী ও কারবারি ডিবির জালে

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সচিবের অপসারণের দাবিতে 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই

দুই পরিবারের সীমানা বিরোধের রোষানলে ঝিকরগাছা থানা পুলিশ!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য : যশোরে জামায়াত সমর্থককে পুলিশের কাছে সোপর্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *