কেশবপুরে বিশেষ অভিযান : ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কেশবপুরে বিশেষ অভিযান : ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের কেশবপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁজিয়া এলাকার সতীশকাটি ঋষিপাড়া মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। কেশবপুর থানা পুলিশের এসআই মোঃ মকলেচুর রহমান সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করেন। এসময় আটককৃতদের কাছ থেকে ১৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কেশবপুর উপজেলার বেলকাঠি গ্রামের বদর উদ্দিন দফাদারের ছেলে শফিকুল ইসলাম (৪৫) এবং টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার পূর্ণবাসন এলাকার জালাল সরকারের ছেলে জাকারিয়া সরকার (৩২)।

পুলিশ জানায়, আটক দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার (১৩মে) তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *