কর্মস্পৃহা ও উৎসাহ বাড়াতে কারা অধিদপ্তরের উপহার

কর্মস্পৃহা ও উৎসাহ বাড়াতে কারা অধিদপ্তরের উপহার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বাংলাদেশ কারা অধিদপ্তরের উদ্যোগে কারারক্ষী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীদের কাজের প্রতি গভীর আন্তরিকতা, পেশাগত উদ্দীপনা ও কল্যাণ সাধনের লক্ষ্যে সেপ্টেম্বর ২০২৬ মাসের বিশেষ প্রণোদনা হিসেবে উপহারসামগ্রী প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) যশোর কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে মানসম্মত বিছানার সামগ্রী (Bed Sheet Set) বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণ করেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কারাগারের মতো একটি অত্যন্ত স্পর্শকাতর, ঝুঁকিপূর্ণ ও সর্বোচ্চ দায়িত্বশীল প্রতিষ্ঠানে রাত-দিন ২৪ ঘণ্টা নিরলস দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার মান ও প্রয়োজনের প্রতি সরকারের এই সুনির্দিষ্ট উপহার ও আন্তরিক উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় ও আনন্দের মনে করছেন যশোর কারাগারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

কারা সংশ্লিষ্টরা জানান, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সার্বক্ষণিক ব্যস্ত থাকা কর্মচারীদের পাশে দাঁড়ানোর এ ধরনের সময়োপযোগী ও কল্যাণমূলক উদ্যোগ কর্মকর্তা-কর্মচারীদের মনে নতুন কর্মস্পৃহা, প্রাতিষ্ঠানিক দায়িত্ববোধ এবং আন্তরিকতার আবহ তৈরি করবে। এটি কর্মক্ষেত্রে নিষ্ঠার সাথে সেবা দেয়ার ক্ষেত্রে নতুন প্রেরণা জোগাবে।

যশোর কেন্দ্রীয় কারাগারের সর্বস্তরের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কারা কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে সরকারের এ রূপ দৃষ্টিনন্দন পদক্ষেপের জন্য বাংলাদেশ কারা অধিদপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *