প্রেসক্লাব যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রেসক্লাব যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ এই মূল প্রতিপাদ্যকে ধারণ করে দক্ষিণ জনপদের জেলা যশোরে যথাযোগ্য মর্যাদায় গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে স্থানীয় রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ ও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে আলোচনা সভা এবং কেক কাটার বর্ণাঢ্য আয়োজন করা হয়।

সোমবার বিকেলে যশোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রেসক্লাব যশোরে জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এ বি এম আশিকুর রহমানের সভাপতিত্বে এবং পৌর শাখার প্রধান সমন্বয়ক এইচ এম আহসান হাবিব বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সম্পাদক নূর ইসলাম, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, শ্রম অধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কবিতা খানম, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিলন শেখ আপন, শ্রম অধিকার পরিষদের জেলা সভাপতি হুমায়ুন কবির মনা, সাধারণ সম্পাদক তারেক হোসেন, সহসভাপতি আসাদুজ্জামান শাহীন এবং সদর উপজেলা গণঅধিকার পরিষদের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম রুবেল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বক্তারা বলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ধারা সুসংহত করতে গণঅধিকার পরিষদ মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দেশের মানুষের বাকস্বাধীনতা ও অধিকার আদায়ের সংগ্রাম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। আলোচনা সভা শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট সাবেরুল হক সাবুসহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কেক কাটেন। পরে আনন্দঘন পরিবেশে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে জাতীয় ছাত্রশক্তি ও এনসিপির ব্যাপক লিফলেট বিতরণ

বেনাপোল-যশোর-ঢাকা প্রভাতী ট্রেন চালুর দাবিতে আগামীকাল যশোরে প্রতীকী রেল অবরোধ কর্মসূচি

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে ছাত্রদলের কর্মীসভা

যশোরে একদিনে মাদক ও চুরির অপরাধে চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

যশোর শহরের তেঁতুলতলায় নসিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ : আহত ৩

মণিরামপুরে মোটরসাইকেল চুরির চেষ্টা, চোর চক্রের তিন সদস্য আটক

মণিরামপুরে মানবপাচার থেকে উদ্ধারকৃতদের পুনর্বাসন নিশ্চিতকরণে সমন্বয় সভা

ঝিকরগাছায় মহিলা মাদ্রাসার ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ : তদন্ত কমিটি গঠন

কোটচাঁদপুরে একদিনে তিন অভিযান মাদকসেবীসহ মোট ৫ জন গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *