‘নড়াইল এক্সপ্রেস’ বাসে ৬ কেজি গাঁজাসহ ধরা খেল তামিম

‘নড়াইল এক্সপ্রেস’ বাসে ৬ কেজি গাঁজাসহ ধরা খেল তামিম

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মোঃ তামিম ইসলাম (২৬) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন ফতেপুর ইউনিয়নের ফতেপুর আমবাগান এলাকাস্থ ‘বিজলী এলপিজি এন্ড ফিলিং স্টেশন’-এর পূর্ব পাশে যশোর-নড়াইল মহাসড়কের ওপর এই সফল অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামি মোঃ তামিম ইসলাম (জাতীয় পরিচয়পত্র নং- ২৮৮০৪৩৫৮৬৮) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দৌলতখালী সরদারপাড়া গ্রামের মোঃ মিন্টু সর্দার ও মোছাঃ টুলুয়ারা খাতুনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি যশোরের একটি চৌকস আভিযানিক দল ফতেপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় যশোর থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসে যাত্রী হিসেবে থাকা তামিম ইসলামের নিকট থেকে ৬ কেজি গাঁজা ও ১টি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএনসি কর্মকর্তারা জানান, মাদকের আন্তর্জাতিক ও আঞ্চলিক রুট বন্ধে তাঁদের জিরো টলারেন্স অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আসামিকে আজ পুলিশি সোপর্দের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *