মণিরামপুরে মানবপাচার থেকে উদ্ধারকৃতদের পুনর্বাসন নিশ্চিতকরণে সমন্বয় সভা

মণিরামপুরে মানবপাচার থেকে উদ্ধারকৃতদের পুনর্বাসন নিশ্চিতকরণে সমন্বয় সভা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের মণিরামপুরে মানবপাচারের অভিশাপ থেকে উদ্ধার হওয়া নারী ও পুরুষদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসন এবং প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সকালে মণিরামপুর উপজেলা কমপ্লেক্স ভবনের সম্মেলনকক্ষে এই সভাটি আয়োজন করা হয়। সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তা, উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতা এবং শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘রাইটস যশোর’-এর উদ্যোগে বাস্তবায়নাধীন ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় এই সভা সম্পন্ন হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন। ‘আশ্বাস’ প্রকল্পের ব্যবস্থাপক এস এম আজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাইয়াজ আহম্মেদ ফয়সাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বাকী বিল্লাহ, সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার সিকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার এবং উইনরক ইন্টারন্যাশনালের আঞ্চলিক সমন্বয়ক সুপ্তি দিব্রা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় বক্তারা প্রকল্পের মূল লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, মানবপাচারের মতো জঘন্য ফাঁদ থেকে যারা ভাগ্যক্রমে বেঁচে ফিরে এসেছেন, তাঁদের ব্যক্তিকেন্দ্রিক ও সমন্বিত সেবার মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। মণিরামপুর উপজেলায় ইতোমধ্যে এ ধরনের অনেক নারী ও পুরুষকে পুনর্বাসনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

উদ্ধারপ্রাপ্ত ব্যক্তিরা যেন কেবল বেসরকারি সংস্থার ওপর নির্ভর না করে সরকারি বিভিন্ন দপ্তর থেকেও নিয়মিত ও যথাযথ সেবা পান, সে বিষয়টি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের মাধ্যমে আইন ও বিধি অনুযায়ী তাঁদের সর্বাত্মক সেবা প্রদানের দৃঢ় আশ্বাস দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন সুজনের মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি ও রুরাল কনসাসনেস ইউনিটের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. আব্বাস উদ্দীন, সিবাসের পরিচালক জগবন্ধু বিশ্বাস, প্রাইডের পরিচালক উজ্জ্বল কুমার বালা, রাইটস যশোরের টেকনিক্যাল এক্সপার্ট বজলুর রহমান, মনিটরিং কর্মকর্তা প্রকাশ কুমার স্বর, কেস ম্যানেজার কৃষ্ণা রানী সাহা এবং রূপান্তর সংস্থার প্রোগ্রাম কর্মকর্তা দীপংকর মণ্ডলসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। এছাড়া মানবপাচারের ভয়াবহতা কাটিয়ে ফিরে আসা দুই নারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা এই সভায় অংশ নেন।

আলোচনার শেষ পর্যায়ে বক্তারা বলেন, মানবপাচার একটি মারাত্মক অপরাধ যা মানুষের জীবন ও স্বপ্ন চিরতরে ধ্বংস করে দেয়। এই অপরাধের ঝুঁকি এড়াতে বিদেশে যাওয়ার পূর্বে সংশ্লিষ্ট দেশ, কাজের ধরন এবং নিরাপদ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া অত্যন্ত জরুরি। এছাড়া পর্যাপ্ত দক্ষতা অর্জন না করে প্রবাসে পাড়ি না জমানোর জন্য সাধারণ মানুষের মাঝে সচেতনতা আরও বাড়ানোর তাগিদ দেওয়া হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে জাতীয় ছাত্রশক্তি ও এনসিপির ব্যাপক লিফলেট বিতরণ

বেনাপোল-যশোর-ঢাকা প্রভাতী ট্রেন চালুর দাবিতে আগামীকাল যশোরে প্রতীকী রেল অবরোধ কর্মসূচি

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে ছাত্রদলের কর্মীসভা

যশোরে একদিনে মাদক ও চুরির অপরাধে চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

যশোর শহরের তেঁতুলতলায় নসিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ : আহত ৩

মণিরামপুরে মোটরসাইকেল চুরির চেষ্টা, চোর চক্রের তিন সদস্য আটক

ঝিকরগাছায় মহিলা মাদ্রাসার ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ : তদন্ত কমিটি গঠন

প্রেসক্লাব যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কোটচাঁদপুরে একদিনে তিন অভিযান মাদকসেবীসহ মোট ৫ জন গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *