এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

 স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপি।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপি বলেন, “শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের কাণ্ডারি। সমাজ ও দেশ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। বিদায়ী শিক্ষার্থীদের সততা ও নিষ্ঠার সাথে পড়াশোনা করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।” তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সুন্দর পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ এবং লেবুতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. নান্নু মিয়া। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী পরীক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে বিদায়ী সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ছবি-সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *