এক দিনে ৬ ধর্ষণ!

স্ফুলিঙ্গ ডেক্স :

জামালপুর জেলায় এক বিভীষিকা ময় ২৪ ঘণ্টা অতিবাহিত হলো। গত শনিবার বিকেল থেকে রোববার বিকেলের মধ্যে জেলার বিভিন্ন স্থানে দুই শিশুসহ মোট ছয়জন নারী ও শিশু পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে ভুক্তভোগী সবাই জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলায় একদিনে এতগুলো পৈশাচিক ঘটনায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মাদারগঞ্জ উপজেলায়। সেখানে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এক শিশুকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান (৪৫) ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত মাসুদুর কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। মাদারগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একই দিনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আরও ৫টি নির্যাতনের খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে: জামালপুর পৌরসভায় ২১ বছরের এক তরুণী,সদর উপজেলা ৪০ বছর বয়সী এক নারী,ইসলামপুরে ৪ বছরের এক শিশু এবং ২৯ বছর বয়সী এক নারী, মেলান্দহে ১৭ বছরের এক কিশোরী

জামালপুর সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগীদের আলামত সংগ্রহ ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এদিকে, একই দিনে জেলায় ছয়টি ধর্ষণের ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় সচেতন মহল। তারা অবিলম্বে এসব জঘন্য অপরাধের সাথে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রতীকি ছবি।

    আরো পড়ুন

    তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

    যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

    যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

    ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

    কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

    শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

    মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

    ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

    সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

    Comments

    No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *