উস্কানিতে পা না দিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক করল ঝিনাইদহ জেলা বিএনপি

উস্কানিতে পা না দিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক করল ঝিনাইদহ জেলা বিএনপি

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী সন্ত্রাস ও বিএনপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আজ শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেলে শহরের ব্যস্ততম কালীবাড়ি মোড়ে এই প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনবরত উস্কানি দিচ্ছেন। কালীগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, শেখ হাসিনার কোনো ধরনের উস্কানিতে এমন কিছু করবেন না যার ফলে আপনাদের অবস্থাও শেখ হাসিনার মতোই করুণ হয়।

কালীবাড়ি মোড়ের সমাবেশে এম এ মজিদ আরও বলেন, গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের স্থানীয় নেতারা গোপনে দাঁড়িপাল্লার সঙ্গে লিয়াজোঁ করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদান করেছিলেন। এখন তাদের কুচক্রী উসকানি ও প্ররোচনাতেই স্থানীয় আওয়ামী লীগ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, রাজনীতি থেকে শেখ হাসিনার মৃত্যু ঘটেছে এবং তিনি দিল্লি থেকে আর কখনও দেশে ফিরতে পারবেন না। তাই অনতিবিলম্বে অন্যায় অপকর্ম ছেড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভালো হয়ে যাওয়ার আহ্বান জানান তিনি, অন্যথায় কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আয়োজিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ নেতা তবিবর রহমান মিনি এবং ডা. নুরুল ইসলাম।

উক্ত সমাবেশ ও তার পূর্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মতবিনিময়

কোটচাঁদপুরে শীতের আগমনী সুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কালীগঞ্জের ইউএনও

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *