ইয়াবাসহ প্রেসক্লাব সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি গ্রেপ্তার

ইয়াবাসহ প্রেসক্লাব সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি গ্রেপ্তার

রফিক মন্ডল,কোটচাঁদপুর, ঝিনাইদহ :

ঝিনাইদহের কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ১০০ টাকাসহ স্থানীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি খন্দকার আব্দুল্লাহ বাশার (৪০) এবং তাঁর সহযোগী চা বিক্রেতা মো. জাহিদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর থানা-পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে পৌর শহরের কলেজ বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত খন্দকার আব্দুল্লাহ বাশার কোটচাঁদপুরের বাজেরবামনদহ এলাকার শামছুজ্জামানের ছেলে। তিনি দৈনিক ইনকিলাবের কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি, স্থানীয় দৈনিক নবচিত্রের স্টাফ রিপোর্টার এবং কোটচাঁদপুর প্রেস ক্লাবের সভাপতির দায়িত্বে ছিলেন। তাঁর সহযোগী মো. জাহিদুল ইসলাম একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর পৌর ফাঁড়ির ইনচার্জ বিধান কুমার বিশ্বাসের নেতৃত্বে একটি চৌকস দল পৌর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নামেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কলেজ বাসস্ট্যান্ড সংলগ্ন জাহিদুলের চায়ের দোকানে ঝটিকা অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে জাহিদুলের কাছ থেকে ৩৮ পিস গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদুলের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে উক্ত মাদক বিক্রির সঙ্গে জড়িত প্রেস ক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশারকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে তাঁদের হেফাজত থেকে মোট ৩৯ পিস ইয়াবা (ওজন ৩.৯ গ্রাম, আনুমানিক মূল্যে ১১,৭০০ টাকা) এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় থানায় একটি নিয়মিত মামলা (মামলা নম্বর: ১৮, তারিখ: ২৪/০৯/২০২৬) রুজু করা হয়েছে। মামলাটির তদন্তভার এসআই শ্যামা প্রসাদকে ন্যস্ত করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মতবিনিময়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *