আড়পাড়া থেকে সাবেক ছাত্রলীগ কর্মীসহ ৩ জন গ্রেপ্তার

আড়পাড়া থেকে সাবেক ছাত্রলীগ কর্মীসহ ৩ জন গ্রেপ্তার

মোঃ মাসুদ রানা (কালীগঞ্জ, ঝিনাইদহ):

ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়কে হঠাৎ সরকারবিরোধী মিছিল ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

গত ২৮ আগস্ট (শুক্রবার) ভোররাতে যশোর-ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ আড়পাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার মনোহরপুর গ্রামের ইকলাছুর রহমানের ছেলে ও চাপরাইল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি তাজিম হোসেন (২৬), কালীগঞ্জ পৌর শহরের আড়পাড়া (নদী পাড়া) এলাকার রিপন মিয়ার ছেলে ও পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রিফাত মিয়া (২৫) এবং একই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে ও সাবেক ছাত্রলীগ কর্মী রমজান আলী (৩৮)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাতে যশোর-ঝিনাইদহ মহাসড়কের আড়পাড়া এলাকায় একদল লোক জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতামূলক স্লোগান দিচ্ছিলেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অংশগ্রহণকারীরা দিগ্বিদিক পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ওই তিনজনকে আটক করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনার সাথে জড়িত অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *