আওয়ামী লীগ সভাপতির পা ভেঙে দেওয়ার অভিযোগ

আওয়ামী লীগ সভাপতির পা ভেঙে দেওয়ার অভিযোগ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া :

কলাপাড়ায় শাহআলম হাওলাদার (৬০) নামের এক আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় প্রভাবশালীরা। শনিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন চৌরাস্তা এলাকায় এঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করেন। শাহআলম বালিয়াতলী ০৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শাহআলম বলেন, তিনি ৮৩ শতাংশ জমি বিক্রি করেছেন এবং জমির বায়না বাবদ ক্রেতার কাছ থেকে ৫ লাখ টাকা নেন। এসব টাকা নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইউনিয়ন পরিষদ সংলগ্ন চৌরাস্তা বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় পেছন থেকে স্থানীয় প্রভাবশালী রুমান, দীন ইসলাম ও তহিদ নামের তিনজন কাঠের চলা (লাঠি) দিয়ে তাকে এলোপাথারি মারধর শুরু করেন। এতে তার ডান পা সহ শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল সেবাচিম হাসপাতালে রেফার করেন। বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর হাওলাদারের নির্দেশনায় তাকে মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পলি সাহা বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তবে পায়ের গোড়ালির অবস্থা গুরুতর। তাই প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল রেফার করা হয়েছে।

বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর হাওলাদার বলেন, আমি ব্যক্তিগত কাজে কলাপাড়াতে ছিলাম এ বিষয়ে আমি কিছু জানিনা। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা আছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *