হৃদরোগে প্রাণ গেল যশোর কেন্দ্রীয় কারাগারের সাজাপ্রাপ্ত কয়েদির

হৃদরোগে প্রাণ গেল যশোর কেন্দ্রীয় কারাগারের সাজাপ্রাপ্ত কয়েদির

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগরত অবস্থায় তীব্র বুক ব্যথায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাবলু ওরফে বাবুল নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) বিকেল ৫:০০ ঘটিকার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সিসিইউ (CCU) বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইন্তেকাল করা সাজাপ্রাপ্ত কয়েদি বাবলু (ওরফে বাবুল) যশোরের সীমান্তঘেঁষা বেনাপোল পোর্ট থানার পুটখালী এলাকার প্রয়াত আব্দুস সালাম শেখের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার বিকেলে যশোর কেন্দ্রীয় কারাগারের ভেতরে অবস্থানকালে বাবলু হঠাৎ মারাত্মক বুক ব্যথা ও শারীরিক তীব্র জটিলতায় কাতর হয়ে পড়েন। শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে দ্রুত বিকেল ৪:৪০ মিনিটের দিকে কারারক্ষীদের সুসংগঠিত প্রহরায় তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে জরুরি বিভাগের চিকিৎসকেরা শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাঁকে দ্রুত করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তরের পরামর্শ দেন। তবে সেখানে নিয়ে নিবিড় চিকিৎসাসেবা প্রদানের মাত্র বিশ মিনিটের মাথায় বিকেল ৫:০০ টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি আনুষ্ঠানিকতা ও ময়নাতদন্ত সম্পন্ন করার উদ্দেশ্যে মরদেহটি বর্তমানে যশোর সদর হাসপাতালের লাশ ঘরে (মর্গে) রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

রাইটস যশোর'র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্টিত

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি-৬

বাথরুম থেকে উদ্ধার জড়িয়ে থাকা ৪টি দগ্ধ মরদেহ : মণিরামপুরের মোহনপুরে শুধুই কান্না

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ২২ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিখোঁজ যশোর মণিরামপুরের একই পরিবারের চারজন : বাকরুদ্ধ স্বজনেরা

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *