যশোরে প্লাটিনাম দেওয়ার নামে ৬৭ লাখ টাকা আত্মসাৎ

যশোরে প্লাটিনাম দেওয়ার নামে ৬৭ লাখ টাকা আত্মসাৎ

শহিদ জয়:
যশোরের ঝিকরগাছায় ১৭ কোটি টাকার কথিত প্লাটিনাম দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আরও দুইজনকে আটক করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
আটকরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাজারগ্রামের আব্দুর রাজ্জাক সরদার ও সাতবসু গ্রামের শাহাজান আলী কারিকর। শুক্রবার মধ্যরাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এর আগে মামলার প্রধান আসামি শরিফুল ইসলামকে ঢাকার রমনা এলাকা থেকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কথিত প্লাটিনাম বিক্রি করে ১৭ কোটি টাকা লাভের প্রলোভন দেখিয়ে ধাতব পদার্থটি সংগ্রহের কথা বলে বাদীর কাছ থেকে বিভিন্ন মাধ্যমে ৬৭ লাখ ৩০ হাজার টাকা নেওয়া হয়। পরে গত ১৯ আগস্ট সাতক্ষীরা থেকে একটি প্লাস্টিকের বক্সে কথিত প্লাটিনাম দেওয়া হয়। বাড়িতে এসে বক্স খুলে বাদী দেখতে পান, ভেতরে রয়েছে একটি ইটের টুকরা।
এ ঘটনায় প্রতারণার শিকার সোহরাব হোসেন পিন্টু ঝিকরগাছা থানায় মামলা করেন। পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিন আসামিকে আটক করে। পরে আটক আব্দুর রাজ্জাক ও শাহাজান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

রাইটস যশোর'র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্টিত

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি-৬

বাথরুম থেকে উদ্ধার জড়িয়ে থাকা ৪টি দগ্ধ মরদেহ : মণিরামপুরের মোহনপুরে শুধুই কান্না

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ২২ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিখোঁজ যশোর মণিরামপুরের একই পরিবারের চারজন : বাকরুদ্ধ স্বজনেরা

ঘোপ সেন্ট্রাল রোডে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকাসক্ত স্বামীর

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *