অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার অভিযুক্ত শিক্ষক ইমরান অবশেষে পুলিশের জালে

অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার অভিযুক্ত শিক্ষক ইমরান অবশেষে পুলিশের জালে

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১০ নভেম্বর ২০২৬

যশোরের অভয়নগর উপজেলার বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে (১০) জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি ও অভিযুক্ত সহকারী শিক্ষক ইমরান হোসেনকে (৩৮) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে ডিএমপির মিরপুর থানা পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে অভয়নগর থানাধীন বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেন বিদ্যালয়টির শিক্ষকদের বাথরুমে নিয়ে ১০ বছরের এক ভিকটিম শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর ভিকটিমকে দ্রুত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই ঘটনার পর ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে নিয়মিত মামলা রুজু হয়। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন আত্মগোপনে চলে যান এবং পলাতক ছিলেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্যপ্রযুক্তির সুনির্দিষ্ট সহায়তা ও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে ডিএমপির মিরপুর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত শিক্ষক ইমরান হোসেন যশোরের অভয়নগর উপজেলার বুইকারা/রানাভাটা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট ঘিরে যশোরে রাজনৈতিক টানটান উত্তেজনা : রাজপথে সতর্ক অবস্থানে পুলিশ

কেশবপুরে গৃহবধূর আত্মহত্যা ও যশোর রেলস্টেশন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

যশোর রাজারহাটের হিফজখানা থেকে ৯ বছরের শিশু ইসা আব্দুল্লাহ নিখোঁজ

নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

যশোর নিউমার্কেটে ককটেল বিস্ফোরণের খবর ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা : ঘটনাকে ‘সম্পূর্ণ ভুয়া’ বললেন কোতয়...

শার্শায় যশোর-বেনাপোল রেললাইনের ওপর টায়ার জ্বালানোর ভিডিও ভাইরাল : আ.লীগের দুই কর্মী গ্রেপ্তার

ঝিকরগাছা গদখালীতে পর্যটকদের হেনস্থাকারী ও কিশোর গ্যাংকে কঠোর হুঁশিয়ারি এএসপির

শার্শায় এসআরবি-৬ যশোর ক্যাম্পের অভিযান, ৫৯৬ বোতল উইনকেরেক্সসহ দুজন গ্রেপ্তার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে শ্রমিক লীগ নেতার হত্যার হুমকি !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *