৯ হাজার লিটার তেল সহ পুলিশের জালে ৪

স্ফুলিঙ্গ ডেক্স : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাতের অন্ধকারে পাচারকালে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) ভোররাতে উপজেলার কয়রাডাঙ্গা-খাদিমপুর সড়ক থেকে প্রায় ৯ হাজার লিটার পেট্রোল ও অকটেনসহ ৪ জনকে হাতেনাতে আটক করা হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কয়রাডাঙ্গা-খাদিমপুর সড়কে অভিযান চালায় পুলিশের একটি দল। সেখানে দেখা যায়, একটি বড় তেলবাহী ট্যাংকলরি থেকে অবৈধভাবে ড্রামে তেল খালাস করা হচ্ছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও ঘটনাস্থল থেকেই ৪ জনকে আটক করতে সক্ষম হয় আইন-শৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানকালে ৮ ব্যারেল পেট্রোলসহ একটি ট্রাক্টরের ট্রলি এবং তেলবাহী ট্যাংকলরিটিও জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দকৃত পেট্রোল ও অকটেনের পরিমাণ প্রায় ৯ হাজার লিটার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে খোলা বাজারে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে এই তেলগুলো দেশের অন্য কোনো জেলা থেকে আনা হয়েছিল। তবে এই বিপুল পরিমাণ তেলের প্রকৃত মালিক কে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর জেনারেল হাসপাতালে তিন লাখ টাকার সরকারি অ্যান্টিবায়োটিক উধাও!

শার্শায় কুখ্যাত 'শুটার হাসান' ১০ পিস ইয়াবাসহ পুুলিশের জালে

কেশবপুরে গভীর রাতে বসতবাড়িতে ঢুকে পড়লো এলপিজি লরি!

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *