৯৬ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় শার্শার স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

৯৬ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় শার্শার স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শায় বস্তাভর্তি ফেনসিডিল মজুদের চক্রান্ত প্রমাণিত হওয়ায় এক দম্পতিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা দায়রা আদালত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) যশোরের বিশেষ দায়রা (জেলা ও দায়রা জজ) আদালতের বিজ্ঞ বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— যশোর জেলার শার্শা উপজেলার পাকশিয়া শিমুলতলা গ্রামের বাবু মিয়া এবং তাঁর স্ত্রী রেখা খাতুন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি আদালত তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা উভয়েই আদালতে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার নথিসূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৯ নভেম্বর সন্ধ্যায় শার্শা উপজেলার পাকশিয়া এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, আসামিরা তাঁদের বসতবাড়িতে বিপুল পরিমাণ ফেনসিডিল মজুদ করে রেখেছেন। বিজিবি সদস্যরা বাবু মিয়ার বাড়িতে পৌঁছালে আসামিরা টের পেয়ে সুকৌশলে বাড়ির পেছনের পথ দিয়ে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে মাটির উঠানের চুলার ভেতর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিজিবির তৎকালীন সুবেদার মো. আব্দুস সালাম বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২০১৬ সালের ৩১ ডিসেম্বর আসামিদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

দীর্ঘ শুনানি ও প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এ রায় প্রদান করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *