৮১ বোতল ইস্কাফ সিরাপ ও ভারতীয় নানা পণ্য সহ আটক ১

৮১ বোতল ইস্কাফ সিরাপ ও ভারতীয় নানা পণ্য সহ আটক ১

স্ফুলিঙ্গ রিপোর্ট :

সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধ ও চোরাচালান প্রতিরোধে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অব্যাহত নজরদারির অংশ হিসেবে পৃথক স্থানে অভিযান চালিয়ে এক চোরাকারবারিসহ বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।

আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনস্থ হিজলী বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের পৃথক তিনটি চৌকস টহলদল সীমান্ত সংলগ্ন এলাকায় এ মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বিজিবি সদস্যরা ১ জন চোরাকারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ সময় তল্লাশি চালিয়ে আটককৃতের কাছ থেকে এবং পরিত্যক্ত অবস্থায় ৮১ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘ইস্কাফ’ সিরাপ (ESKUF SYRUP), ১০১টি আকর্ষনীয় শাড়ী, ১টি কম্বল, ১৮ কেজি ফুসকা, ৪ কেজি জিরার প্যাকেট, ৬৭টি চকলেট এবং ১,২৫০টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে এসব পণ্যের চালান বাংলাদেশে আনা হয়েছিল। আটককৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে যেকোনো ধরণের অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ভবিষ্যতেও বজায় থাকবে বলে জানানো হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *