‘২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি’: যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

‘২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি’: যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৭ নভেম্বর ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ঐতিহাসিক ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। তিনি উল্লেখ করেন, চব্বিশের গণঅভ্যুত্থানকালে ঠিক যে মুহূর্তে সাধারণ জনতা এবং সশস্ত্র বাহিনীর চিন্তাধারা একবিন্দুতে মিলেছে, ঠিক সেই মুহূর্তেই স্বৈরাচারী শেখ হাসিনার পতন সুনিশ্চিত হয়েছে।

আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় যশোর জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক স্মারক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, পঁচাত্তরের গণঅভ্যুত্থান এবং চব্বিশের গণঅভ্যুত্থান জাতিকে একটি বড় শিক্ষা দেয়। তা হলো—দেশ ও জাতির প্রয়োজনে জনতা এবং সশস্ত্র বাহিনীর মধ্যকার অলিখিত ও অপ্রকাশ্য যে দেয়াল থাকে, বিশেষ মুহূর্তে সেই দেয়াল ভেঙে পড়ে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনতা এবং আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী সব সময় সঠিক সিদ্ধান্তই গ্রহণ করেছে।

সশস্ত্র বাহিনীর অভ্যন্তরীণ চেইন অব কমান্ড প্রসঙ্গে তিনি বলেন, সশস্ত্র বাহিনীর চেইন অব কমান্ডের কথা যত বলা হোক না কেন, চূড়ান্ত বিচারে বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিও যদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস না করেন কিংবা এ দেশের জনগণের মূল আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারেন, তবে তার আদেশ অধস্তন কর্মকর্তারা অনুসরণ করেন না। ইতিহাস তার বড় প্রমাণ।

বক্তব্যের শেষভাগে প্রতিমন্ত্রী ঐতিহাসিক ৭ই নভেম্বর এবং চব্বিশের গণঅভ্যুত্থানের মহান চেতনায় উজ্জীবিত হয়ে সকল বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানান।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নুরুজ্জামান, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

এ ছাড়া সভায় জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের তাৎপর্য তুলে ধরে ট্রেড ইউনিয়ন সংঘের র‍্যালি ও মানববন্ধন

আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্যের বিকল্প নেই : যশোর টাউন হল ময়দানে অধ্যাপক নার্গিস বেগম

জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে যবিপ্রবিতে উদযাপিত হলো ঐতিহাসিক ৭ নভেম্বর

ঐতিহাসিক ৭ই নভেম্বরের চেতনা ও গুরুত্ব নিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে আলোচনা সভা

যশোর হামিদপুর আল-হেরা কলেজে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নানা কর্মসূচির মধ্য দিয়ে কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিকরগাছায় শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনালের মানবিক উদ্যোগ : এতিম শিক্ষার্থীরা পেল স্কুল ব্যাগ ও শি...

পেশাদারিত্ব ও জননিরাপত্তার আহ্বান : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যশোরের পুলিশ সুপার

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রদর্শনী ফুটবল ম্যাচ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *