হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার পর শাশুড়িকে কুপিয়ে পালালেন জামাতা
???????

হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার পর শাশুড়িকে কুপিয়ে পালালেন জামাতা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া প্রতিনিধি 

তারিখ: ২৪ নভেম্বর ২০২৬

পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে দেখতে গিয়ে ঝগড়ার একপর্যায়ে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শাওন নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল সোমবার (২৩ নভেম্বর) রাতে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

আহত সাথী বেগম (৪০) কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গন্ডামারা গ্রামের মো. মোশাররফ মোল্লার স্ত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, নানা শারীরিক জটিলতা নিয়ে গত ৯ দিন ধরে কলাপাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন সাথী বেগমের মেয়ে আলিফা। হাসপাতালে মেয়ের দেখভাল ও সেবা-যত্ন করছিলেন মা সাথী বেগম। সোমবার রাতে আলিফার স্বামী শাওন হাসপাতালে এসে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হলে মেয়েকে রক্ষা করতে এগিয়ে যান সাথী বেগম। অভিযোগ রয়েছে, ঠিক তখনই শাওন পকেট থেকে ধারালো অস্ত্র বের করে শাশুড়ি সাথী বেগমের মাথায় আঘাত করেন এবং দ্রুত হাসপাতাল এলাকা থেকে পালিয়ে যান।

পরে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় সাথী বেগমকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর মাথায় সাতটি সেলাই দেন। অভিযুক্ত শাওন কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে অবগত হলেও এ পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

প্রশাসকশূন্য ধানখালী ইউপি : জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সেবা নিয়ে বিপাকে স্থানীয়রা

ঝিনাইদহ টিটিসির প্রশিক্ষণে বদলে যাচ্ছে কর্মপ্রত্যাশীদের ভাগ্য

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চৌগাছা সীমান্তে যুবদলের সমাবেশ ও মিছিল

যশোরে মেয়াদোত্তীর্ণ ও ভুয়া বিদেশি ওষুধ রাখার দায়ে জামান মেডিসিন কর্ণারকে জরিমানা

আবারও কোটচাঁদপুর জামায়াতের আমীর আজিজুর রহমান মাস্টার

মহম্মদপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জ থেকে কলাপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

যশোর বিজিবির নন্দিত তৎপরতা : আড়াই মাসে প্রায় ৯০ কোটি ৭০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতিকে লক্ষ্য করে বোমা হামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *