স্বর্ণশ্রমিক হত্যা মামলায় সাবেক স্পিকার আটক

স্ফুলিঙ্গ ডেক্স :

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের পর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

২৪ সালের ২৭ আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে ড. শিরীন শারমিন চৌধুরীসহ ১৭ জনের বিরুদ্ধে এই হত্যা মামলাটি দায়ের করেন নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার। মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ জুলাই রংপুরের সিটি বাজার এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

একই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ রংপুরের সাবেক সংসদ সদস্য এবং তৎকালীন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। এজাহারে অভিযোগ করা হয় যে, আসামিদের চাপে ঘটনার পর মরদেহের ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করতে বাধ্য হয়েছিল পরিবার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ড. শিরীন শারমিন চৌধুরীকে বর্তমানে ডিবি কার্যালয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ডিবি বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *