স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অপরাধে শার্শার সেই লম্পট দপ্তরি সুমনের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অপরাধে শার্শার সেই লম্পট দপ্তরি সুমনের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১৫ নভেম্বর ২০২৬

যশোরের শার্শা উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অপরাধে প্রমাণিত হওয়ায় বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম সুমনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ রোববার (১৫ নভেম্বর) যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিজ্ঞ বিচারক শিহাবুল ইসলাম এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। দণ্ডিত সাইফুল ইসলাম সুমন শার্শা উপজেলার নৈহাটি গ্রামের মৃত সোলাইমান সরদারের ছেলে এবং তিনি বর্তমানে কারাগারে আটক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম হাসানুর রহমান আসাদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার বিবরণ থেকে জানা যায়, অভিযুক্ত সাইফুল দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিলেন। গত ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক জাপটে ধরে স্পর্শকাতর স্থানে হাত দেওয়া এবং শ্লীলতাহানির মতো জঘন্য কাজ করেন ওই দপ্তরি। পরবর্তীতে ভুক্তভোগী শিশুটি বাড়ি গিয়ে তার পরিবারকে পুরো ঘটনা খুলে বলে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর ছাত্রীর বাবা তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি লিখিতভাবে অবহিত করেন। শুধু তাই নয়, বিদ্যালয়ের আরও বেশ কয়েকজন ছাত্রীও অভিযুক্ত সুমনের বিরুদ্ধে একই ধরনের অসদাচরণের গুরুতর অভিযোগ তোলে। বিষয়টি টের পেয়ে সুমন ভুক্তভোগী ও অন্যান্য ছাত্রীদের মুখ বন্ধ রাখতে এবং কাউকে কিছু না জানাতে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন।

পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ওই বছরের ১ অক্টোবর শার্শা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার পেয়ে শার্শা গোড়পাড়া পুলিশ ক্যাম্পের তৎকালীন উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান দীর্ঘ তদন্ত শেষে অভিযুক্ত সুমনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আজ এই কঠোর রায় প্রদান করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বেনাপোলে আ.লীগের ব্যানার তৈরি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে দুজনকে পিটুনি

যশোর শহরের প্রাণকেন্দ্রে আ.লীগের মিছিলের ভিডিও প্রকাশ : মিছিলের নির্দিষ্ট স্থান ও সময় নিয়ে ধোঁয়াশা

নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ

অভয়নগরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় ৭০ বছরের বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

শেখহাটি এলাকায় তরুণীকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের ঘটনায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

চৌগাছা থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মেহেদী হাসানের যোগদান

ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যশোরে বিসিডিএসের প্রতিবাদ

শার্শার পুটখালী ইউনিয়নে বিএনপির বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য ফেরাতে যশোর যুবদলের ব্যতিক্রমী উদ্যোগ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *