নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য ফেরাতে যশোর যুবদলের ব্যতিক্রমী উদ্যোগ

নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য ফেরাতে যশোর যুবদলের ব্যতিক্রমী উদ্যোগ

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ১৮ নভেম্বর ২০২৬

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক  ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদের কচুরিপানা অপসারণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়েছেন যশোর নগর যুবদলের নেতৃবৃন্দ। আজ বুধবার (১৮ নভেম্বর) যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানার নেতৃত্বে এই ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়।

দীর্ঘদিন ধরে ভৈরব নদের বিভিন্ন অংশে জমে থাকা ঘন কচুরিপানার কারণে নদীর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল এবং মশার উপদ্রবসহ পরিবেশ দূষণ বাড়ছিল। নদীটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং শহরের পরিবেশ রক্ষার তাগিদ থেকে অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশে মাঠে নামেন যুবদলের নেতাকর্মীরা। জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানার সরাসরি তত্ত্বাবধানে নগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নদের কচুরিপানা টেনে তোলা ও পরিষ্কার করার কাজে অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কর্মসূচি চলাকালে যুবদল নেতৃবৃন্দ জানান, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো কেবল রাজনৈতিক কর্মসূচিতেই সীমাবদ্ধ নয়, বরং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব এবং পরিবেশ রক্ষার মতো সামাজিক ও মানবিক কাজেও সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভৈরব নদ যশোরবাসীর প্রাণ এবং এই নদকে দখল ও দূষণমুক্ত রাখা সবার নৈতিক দায়িত্ব।

যুবদলের এই প্রশংসনীয় ও পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল। রাজনৈতিক দলগুলোর এ ধরনের ইতিবাচক ও জনসম্পৃক্তমূলক কর্মকাণ্ড শহরের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন যশোরবাসী।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জনজীবন সচল রাখার প্রত্যয়ে যশোরে আ.লীগের লকডাউন বিরোধী বিক্ষোভ মিছিল ও অবস্থান

মধ্যরাতে নিজে গাড়ি চালিয়ে শহরের নিরাপত্তা তদারকিতে যশোরের এসপি

ক্ষমতায় ফেরার দিবাস্বপ্ন দেখছে পলাতক ফ্যাসিবাদী শক্তি : যশোরে রুহুল কবির রিজভী

যশোরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী : নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা

চৌগাছা হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী : দশবার দেশসেরা হাসপাতালের হার...

হামিদপুরে কাভার্ড ভ্যানে কীভাবে আগুন লাগল, তা এখনো অস্পষ্ট : প্রকৃত উৎস খুঁজতে মাঠে পুলিশের বিশেষজ্...

ভোরে যশোর-নড়াইল সড়কে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ : চালক দগ্ধ, সহকারী জখম

কেশবপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

বেনাপোলে আ.লীগের ব্যানার তৈরি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে দুজনকে পিটুনি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *