বেনাপোলে আ.লীগের ব্যানার তৈরি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে দুজনকে পিটুনি

বেনাপোলে আ.লীগের ব্যানার তৈরি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে দুজনকে পিটুনি

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ১৯ নভেম্বর ২০২৬

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানার প্রস্তুত করার সময় ইমরান আলী নামের এক ব্যক্তিকে আটক করে গণপিটুনী দিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। একই সময়ে পুরো ঘটনার ভিডিও চিত্র ধারণ করতে গেলে মামুন নামের অপর এক ব্যক্তিকেও পিটিয়ে আহত করা হয়। গতকাল বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেনাপোল পৌরসভার রেলস্টেশন সংলগ্ন ‘বন্দর প্রেস’ নামের একটি ছাপাখানায় এই উত্তেজনাকর ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বেনাপোল রেলস্টেশন এলাকার বন্দর প্রেসে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ব্যানার ছাপানোর কাজ চলছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একদল নেতাকর্মী সেখানে উপস্থিত হন এবং ব্যানার তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইমরান আলীকে আটক করে মারধর শুরু করেন। এ সময় সেখানে উপস্থিত মামুন নামের এক ব্যক্তি মোবাইল ফোনে ওই মারধর ও হট্টগোলের ভিডিও ধারণ করতে গেলে ক্ষুব্ধ নেতাকর্মীরা তাঁর ওপরও চড়াও হন এবং তাঁকে বেধড়ক মারধর করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষুব্ধদের হাত থেকে আহত ইমরান আলী ও মামুনকে উদ্ধার করে নিজ হেফাজতে নেয়। বর্তমানে আহত ওই দুজন বেনাপোল পোর্ট থানা পুলিশের হেফাজতেই রয়েছেন। নিষিদ্ধ সংগঠনের ব্যানার তৈরি এবং পরবর্তীতে মারধরের এই ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখার পাশাপাশি এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জনজীবন সচল রাখার প্রত্যয়ে যশোরে আ.লীগের লকডাউন বিরোধী বিক্ষোভ মিছিল ও অবস্থান

মধ্যরাতে নিজে গাড়ি চালিয়ে শহরের নিরাপত্তা তদারকিতে যশোরের এসপি

ক্ষমতায় ফেরার দিবাস্বপ্ন দেখছে পলাতক ফ্যাসিবাদী শক্তি : যশোরে রুহুল কবির রিজভী

যশোরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী : নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা

চৌগাছা হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী : দশবার দেশসেরা হাসপাতালের হার...

হামিদপুরে কাভার্ড ভ্যানে কীভাবে আগুন লাগল, তা এখনো অস্পষ্ট : প্রকৃত উৎস খুঁজতে মাঠে পুলিশের বিশেষজ্...

ভোরে যশোর-নড়াইল সড়কে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ : চালক দগ্ধ, সহকারী জখম

কেশবপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

যশোর শহরের প্রাণকেন্দ্রে আ.লীগের মিছিলের ভিডিও প্রকাশ : মিছিলের নির্দিষ্ট স্থান ও সময় নিয়ে ধোঁয়াশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *