সীমান্তের কুখ্যাত মাদক সম্রাট মোস্তফা ফের ইয়াবাসহ গ্রেফতার

সীমান্তের কুখ্যাত মাদক সম্রাট মোস্তফা ফের ইয়াবাসহ গ্রেফতার

কলারোয়া প্রতিনিধি :

যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান্ত অঞ্চলের অন্যতম শীর্ষ ও চিহ্নিত মাদক কারবারি মোস্তফা কামালকে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুনরায় গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে কলারোয়া থানাধীন কেরালকাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কিসমত ইলিশপুর গ্রাম থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোস্তফা কামাল যশোর জেলার শার্শা থানাধীন বাগুড়ী বেলতলা গ্রামের মৃত শেখ নাজিমের ছেলে।

পুলিশ জানায়, ইতিপূর্বেও মোস্তফা কামাল সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গ্রেফতার হয়েছিল। সেই মামলায় দীর্ঘদিন কারাবাস ভোগ করার পর সম্প্রতি জামিনে মুক্ত হয়ে সে সংশোধন না হয়ে পুনরায় সীমান্ত এলাকায় মাদক সিন্ডিকেট ও ইয়াবা ব্যবসা পুরোদমে চালু করে। কলারোয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিসমত ইলিশপুর গ্রামে কালু নামে এক ব্যক্তির বাড়িতে মোস্তফা মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল ওই বাড়িতে আকস্মিক অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোস্তফাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গ্রেফতারকৃত শীর্ষ মাদক কারবারি মোস্তফা কামালের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা রুজু করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে তাকে কঠোর পুলিশি পাহারায় সাতক্ষীরা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সীমান্ত অঞ্চলকে মাদকমুক্ত করতে এই ধরণের চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *