ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার অনলাইন জুয়ার ৮ মাস্টারমাইন্ড

ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার অনলাইন জুয়ার ৮ মাস্টারমাইন্ড

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের চাঁচড়া এলাকায় সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার গোপন আস্তানায় ঝটিকা ও নিখুঁত অভিযান চালিয়ে আন্তর্জাতিক চক্রের সাথে জড়িত ৮ অনলাইন জুয়া ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যশোর এলিট ফোর্স র‍্যাব।

কোতোয়ালি মডেল থানাধীন চাঁচড়া (ডালমিল পশ্চিমপাড়া) এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ ফলপ্রসূ যৌথ অভিযানটি পরিচালিত হয়।

অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের অসম সাহসী কর্মকর্তা মেজর এ. টি. এম ফজলে রাব্বি প্রিন্স এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) বাসুদেব চন্দ্র দে। তাঁদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও সময়োপযোগী পদক্ষেপে অনলাইনে জুয়া খেলার অঘোষিত আস্তানাটি কোনো প্রকার প্রতিরোধের সুযোগ না দিয়েই ঘিরে ফেলে আভিযানিক দল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আসামিরা হলো—১. মো. শাহিন আলম (২৪), ২. মো. মিলন (২৫), ৩. মো. নাজমুল (১৮), ৪. মো. সোহেল রানা (১৭), ৫. মো. শরিফুল (২৩), ৬. মো. আরিফুল ইসলাম (১৮), ৭. মো. বাপ্পি হোসেন (১৭) এবং ৮. মো. ফয়সাল (২২)।

অভিযানকালে গ্রেপ্তারকৃত জুয়াড়িদের কাছ থেকে প্রতারণা ও জুয়া খেলায় ব্যবহৃত ১টি এইচপি (HP) ল্যাপটপ, ৯টি দামি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ১টি বাটন মোবাইল এবং প্রচুর পরিমাণে অনলাইন জুয়ার স্ক্র্যাচ কার্ড জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, একটি চক্র আধুনিক প্রযুক্তিকে ঢাল বানিয়ে চাঁচড়া এলাকার একটি বাড়িতে আস্তানা গেড়ে যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। তবে মেজর প্রিন্স ও এএসপি বাসুদেবের নেতৃত্বাধীন চৌকস দলের এই সফল অভিযানে বিনষ্ট হলো জুয়াড়িদের পুরো সিন্ডিকেট।

র্যাবের এমন দূরদর্শী ও সাহসিক তৎপরতায় চাঁচড়াসহ পুরো শহরজুড়ে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ জনগণ এবং স্থানীয় সুধীসমাজ র‌্যাবের এই প্রশংসনীয় ও সময়োপযোগী পদক্ষেপের তীব্র সাধুবাদ জানিয়েছেন। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের সাইবার ও জিরো-টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *