স্ফুলিঙ্গ ডেক্স :
কিশোরগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে দুই কেজি অবৈধ গাঁজাসহ আপন মিয়া (২২) নামের এক তরুণকে আটক করা হয়েছে। ২৬ অক্টোবর ২০২৬ তারিখে ভৈরব থানাধীন দুর্জয়মোড়ের পূর্ব পাশে সিলেট বাসস্ট্যান্ড এলাকার একটি যাত্রীবাহী বাসে এই সফল অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অভিযানের বিবরণ অনুযায়ী, ২৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ দুপুর তিনটে থেকে বিকেল চারটার মধ্যে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের টিম ভৈরব থানাধীন দুর্জয়মোড়ের পূর্ব পাশে সিলেট বাসস্ট্যান্ড এলাকাস্থ মেসার্স শাহ সুলতান এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে ময়মনসিংহগামী ‘সাগরিকা’ নামক একটি যাত্রীবাহী বাস (যার রেজিস্ট্রেশন নম্বর: ময়মনসিংহ-ব ১১-০৩৩৬) তল্লাশি করা হয়। বাসের ভেতর থেকে দুই কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়।
বিজ্ঞাপন
আটককৃত আসামি আপন মিয়া (২২) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন কাশিনগর নলগড়িয়া এলাকার মৃত আবুল হোসেন ও মমতাজ বেগম দম্পতির সন্তান।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দুই কেজি অবৈধ গাঁজা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ছবি সংগৃহীত।
