যশোর শহর থেকে ব্যবসায়ী আনিছুর হত্যা মামলার প্রধান আসামি শাহ মাহমুদ গ্রেফতার

যশোর শহর থেকে ব্যবসায়ী আনিছুর হত্যা মামলার প্রধান আসামি শাহ মাহমুদ গ্রেফতার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী নওয়াপাড়া নৌবন্দরের ‘জয়েন্ট ট্রেডিং’–এর মালিক ও বিশিষ্ট কয়লা-সার ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি শাহ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ মে) দিবাগত গভীর রাতে যশোর শহরের একটি গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​গ্রেফতারের সময় পুলিশ জানতে পেরেছে, স্থানীয় এক আইনজীবীর প্রত্যক্ষ সহায়তায় আইনি ফাঁকফোকর গলিয়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল এই শীর্ষ সন্ত্রাসী।

নওয়াপাড়া নৌবন্দরের অন্যতম শীর্ষ আমদানিকারক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী আনিছুর রহমানকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যার পর থেকেই প্রধান আসামি শাহ মাহমুদ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পুলিশ ও ডিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে চোরাপথে দেশ ছাড়ার জন্য সে বেশ কিছুদিন ধরে যশোরের একটি চক্রের সাথে লিয়াজোঁ করছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​সবশেষ রোববার রাতে যশোর শহরের একটি আবাসিক এলাকার ফ্ল্যাটে সে অবস্থান নেয়। গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে চারপাশ ঘেরাও করে তাকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দেশত্যাগের পরিকল্পনার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত জব্দ করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে খুনি শাহ মাহমুদ। সে স্বীকার করেছে, যশোরের একজন প্রভাবশালী আইনজীবীর নিরাপদ আশ্রয়ে ও দিকনির্দেশনায় সে ভারতে পালিয়ে যাওয়ার ছক কষেছিল। ওই আইনজীবী তাকে সীমান্ত পার করার জন্য দালাল চক্রের সাথে চুক্তি করতেও সহায়তা করছিলেন। একজন আইনজীবীর এমন অপরাধমূলক কর্মকাণ্ড এবং খুনের আসামিকে আশ্রয় দেওয়ার বিষয়টি প্রকাশ পাওয়ায় স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *