যশোর র‍্যাবের হাতে ধরা পড়লো কালিয়ার দুর্ধর্ষ ডাকাত ফারুক

যশোর র‍্যাবের হাতে ধরা পড়লো কালিয়ার দুর্ধর্ষ ডাকাত ফারুক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

নড়াইল জেলার কালিয়া থানায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি ও ডাকাত দলের মূল সরদার মোঃ ফারুক শেখকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-৬, সিপিসি-৩ (যশোর) এবং র‍্যাব-৪ (মিরপুর) এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানী ঢাকার মিরপুর মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ ফারুক শেখ। সে নড়াইল জেলার কালিয়া থানার জয়পুর এলাকার সদর আলী শেখের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক রাত ১০:৩০ ঘটিকায় নড়াইল জেলার কালিয়া থানাধীন জয়পুর এলাকার বাসিন্দা খন্দকার সফিকুল ইসলামের নিজ বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভুক্তভোগী পরিবার কালিয়া থানায় একটি লিখিত মামলা দায়ের করলে আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়।

পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তি ও সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে র‍্যাব-৬ (যশোর) ও র‍্যাব-৪ (মিরপুর) এর চৌকস দল ঢাকার মিরপুরে যৌথ অভিযান চালিয়ে ফারুক শেখকে আইনের আওতায় নিয়ে আসে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বেও পর্নোগ্রাফি আইন সংক্রান্ত মামলা এবং ৩টি বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) পেন্ডিং রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত ফারুক শেখকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *