মনিহার বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারের সামনে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক আহত

মনিহার বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারের সামনে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক আহত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের প্রাণকেন্দ্র মনিহার এলাকায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সেলিম (৫৫) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মনিহার বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারের সামনের সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আহত সেলিম খুলনা জেলার খালিশপুর থানার মোজগনী এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে যশোর কোতোয়ালি থানার অধীনস্থ হাইকোর্ট মোড় জামরুলতলা এলাকায় আব্দুল গফুরের বাড়িতে পরিবারসহ ভাড়া থাকেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেলিম রাস্তার পাশে নিয়ম মেনে তাঁর মোটরভ্যানটি দাঁড় করিয়ে প্রস্রাব করতে বসেন। ঠিক সেই মুহূর্তে যশোর-নড়াইল প্রধান সড়কে হঠাৎ দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক সজোরে তাঁর দাঁড়িয়ে থাকা ভ্যানটিকে পিছন থেকে সপারি ধাক্কা দেয়। এতে সেলিম ছিটকে নিজ ভ্যানের নিচে পড়ে গিয়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত হন।

ঘটনার পরপরই স্থানীরা ও তাঁর পরিবারের সদস্যরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তাঁকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *