যশোর মেডিকেল কলেজে কক্ষ দখলকে কেন্দ্র করে উত্তেজনা

যশোর মেডিকেল কলেজে কক্ষ দখলকে কেন্দ্র করে উত্তেজনা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর মেডিকেল কলেজ ছাত্র হলে কক্ষ দখলকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একদল শিক্ষার্থীর উত্তেজনা ও মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটেছে। পরে কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা বিভাগীয় ড্যাবের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিনের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত যশোর মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষার্থী— আশিক, অর্পণ, নয়ন ও শুভ ডালি— ছাত্র হলে জোরপূর্বক একটি রুম দখলের চেষ্টা চালায়। এসময় তারা অন্যান্য শিক্ষার্থীদের কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এতে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান,পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে যশোর মেডিকেল কলেজের হল সুপার ও অধ্যক্ষ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অভিযোগ রয়েছে, ঘটনার সময় শুভ ডালি ক্রিকেট খেলার স্ট্যাম্প হাতে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। এছাড়া ডা. রবিউল ইসলাম তুহিন তার সাংগঠনিক প্রভাব ব্যবহার করে অনুসারী শিক্ষার্থীদের মাধ্যমে মেডিকেল কলেজে প্রভাব বিস্তার ও জবরদখল চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন কয়েকজন শিক্ষার্থী।
তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের বক্তব্য পাওয়া যায়নি। কলেজ প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *