যশোর-মাগুরা সড়কে স্পিড ব্রেকারে মোটরসাইকেল দুর্ঘটনা : চালকের অবস্থা আশঙ্কাজনক

যশোর-মাগুরা সড়কে স্পিড ব্রেকারে মোটরসাইকেল দুর্ঘটনা : চালকের অবস্থা আশঙ্কাজনক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর মেহগনিতলা এলাকায় স্পিড ব্রেকার পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক মারাত্মক মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় সান (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। আহত যুবক সান মাগুরা জেলার শালিখা থানার ঝুনোরি গ্রামের আলি আহমদের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 জানা গেছে, শুক্রবার রাতে মাগুরা থেকে যশোর অভিমুখে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তরুণ সান। পথিমধ্যে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর মেহগনিতলা নামক স্থানে পৌঁছালে সড়কের ওপর থাকা একটি স্পিড ব্রেকার পার হওয়ার সময় অসাবধানতাবশত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পিচঢালা সড়কের ওপর পড়ে গিয়ে তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং রক্তাক্ত জখম হন।

দুর্ঘটনার পর পরই সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। ওই সময় জনি নামে এক স্থানীয় পথচারী অত্যন্ত মানবিকতার পরিচয় দিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সানকে উদ্ধার করেন এবং দ্রুত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁর প্রাথমিক জরুরি চিকিৎসা শেষে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে স্থানান্তরের নির্দেশ দেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। ফাইল ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *