যশোর-নড়াইল মহাসড়কে পৌনে চার কোটি টাকার ১৫টি স্বর্ণের  বারসহ তিন পাচারকারী আটক

যশোর-নড়াইল মহাসড়কে পৌনে চার কোটি টাকার ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

শহিদ জয়:

তারিখ: ২৭ নভেম্বর ২০২৬

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার ও একটি প্রাইভেট কারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণ, গাড়ি ও অন্যান্য সামগ্রীর মোট বাজারমূল্য প্রায় ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা। আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহল দল ব্যাটালিয়ন সদর দপ্তরের ১ নম্বর গেটের সামনের পাকা সড়ক থেকে তাঁদের আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে ওই এলাকায় অবস্থান নেয় টহল দলটি। তল্লাশিকালে আটক ব্যক্তিদের শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১৫টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, স্বর্ণের বারগুলো ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের আনোয়ার আলীর ছেলে মো. হাবিবুর রহমান (২৫), একই উপজেলার কেঁড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে মো. সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. হেদায়রু রহমান (৩৮)।

অভিযানে জব্দ করা ১৫টি স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। এ ছাড়া তাঁদের কাছ থেকে ২৩ গ্রাম রুপা (মূল্য ৭ হাজার টাকা), একটি প্রাইভেট কার (মূল্য ৩২ লাখ টাকা), চারটি মোবাইল ফোন (মূল্য ৪৮ হাজার টাকা), দুটি হাতঘড়ি (মূল্য ৩ হাজার টাকা) এবং নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আটক তিনজনকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা কিছুটা বেড়েছে। পাচারকারীদের রুখতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই চালানটি আটক করা সম্ভব হয়েছে এবং সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুরের খেদাপাড়ার সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক

সারাদেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন ও মৌন মিছিল

প্রেসক্লাব যশোরে জমকালো আয়োজনে উদযাপিত হলো দৈনিক বাংলার ভোরের প্রতিষ্ঠাবার্ষিকী

যশোরে বিমান অফিস মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলে ৩০ জনের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগ চোরের দল, বিএনপি গরিব ও ভদ্রলোকের দল’: অভয়নগরে কৃষিমন্ত্রী

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আ.লীগ ২২ নেতাকর্মী গ্রেপ্তার

কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মশাল মিছিলের ভিডিও ভাইরাল

ভবদহের ৮১ কিলোমিটার নদী খনন জুনে শেষের লক্ষ্য : শিবসাতেও খনন পরিকল্পনা

উৎসবমুখর পরিবেশে ভোট শেষে গণনার কাজ চলছে যশোর আইনজীবী সমিতিতে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *